আমুদরিয়া নিউজ: ভারতে এমন বহু তরুণ-তরুণী আছেন যারা জীবনে কোনোদিন সাধারণ তামাকের তৈরি সিগারেট ছুঁয়েও দেখেননি, কিন্তু ইদানীং তারা মারাত্মকভাবে ক্ষতিকর ‘ভেপ’ বা ই-সিগারেটের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। মূলত বিভিন্ন আকর্ষণীয় ফ্লেভার, মিষ্টি সুগন্ধ এবং ‘এটি সাধারণ ধূমপানের চেয়ে নিরাপদ’—এমন ভুল ও বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দিয়ে স্কুল-কলেজের পড়ুয়ারা এই মারণ নেশার দিকে ঝুঁকছে।
প্রযুক্তিগত আধুনিক গঠন এবং সামাজিক আভিজাত্যের প্রতীক হিসেবেও যুবসমাজে ভেপিং-এর জনপ্রিয়তা বাড়ছে। চিকিৎসকদের মতে, এই ই-সিগারেটের বাষ্পে থাকা ক্ষতিকর রাসায়নিক ও নিকোটিন ফুসফুসের চিরস্থায়ী ক্ষতি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। দেশে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও চোরাপথে এর রমরমিয়ে বিক্রি বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
Total Views:
0