আমুদরিয়া নিউজ: ফ্রান্সের অত্যন্ত জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী ককটেল হলো ‘প্যাস্টিস’। তবে এর পেছনের ইতিহাস বেশ চমকপ্রদ। বিংশ শতাব্দীর শুরুতে ফ্রান্সে তীব্র নেশাজাতীয় পানীয় ‘অ্যাবসিন্থ’ নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষিদ্ধ পানীয়ের বিকল্প হিসেবে এবং অ্যানিস (মৌরি) ফ্লেভারের স্বাদ ধরে রাখতে ফরাসীরা উদ্ভাবন করে প্যাস্টিস। জল এবং বরফ মিশিয়ে এই ককটেল পরিবেশন করা হয়, যা গ্লাসে ঢাললে এক অদ্ভুত দুধসাদা রঙ ধারণ করে। আজ এটি ফরাসি ক্যাফে কালচার ও আড্ডার অন্যতম অবিচ্ছেদ্য অংশ।
Total Views:
0