ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথি ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৫!

আমুদরিয়া নিউজ: ইয়েমেনের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের বিখ্যাত ‘আল-মাআশিক’ প্রেসিডেন্ট প্রাসাদকে লক্ষ্য করে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। দেশের তথ্য মন্ত্রক জানিয়েছে, এই আকস্মিক হামলায় প্রাসাদের নিরাপত্তাকর্মী ও বেসামরিক কর্মচারীসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন গুরুতর আহত হয়েছেন।

হামলার সময় ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং ক্যাবিনেটের মন্ত্রীরা প্রাসাদের ভেতরেই উপস্থিত থাকলেও তাঁরা সম্পূর্ণ সুরক্ষিত ও অক্ষত আছেন। এই হামলাকে অত্যন্ত কাপুরুষোচিত বলে তীব্র নিন্দা করেছে ইয়েমেন সরকার।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *