ইসরায়েলের কারাগারে ৩৫০ ফিলিস্তিনি শিশু

আমুদরিয়া নিউজ: ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল। তাদের মধ্যে অন্তত ৩৫০ জন এখনও বন্দি রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের হেবরন এলাকার সাইর ও আল-শুয়ুখ শহর থেকে ছয় শিশুকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বন্দি শিশুদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার অভিযোগও তুলেছে সংস্থাটি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *