আমুদরিয়া নিউজ: পুজোর সাজে বাড়তি আকর্ষণ শিলিগুড়ির খালপাড়ার হাসিনা বানুর হাতে তৈরি লাখের চুড়ি। অগ্রসন ভবনের সামনে বালাজি মন্দিরের পাশের একটি সরু গলিতে তাঁর ছোট্ট দোকানে মিলছে কুন্দন, জয়পুরী, অক্সিডাইজড, ট্র্যাডিশনাল ও ডিজাইনার চুড়ি।
রাজস্থানে ছোটবেলা থেকেই এই শিল্পের সঙ্গে পরিচিত হাসিনা। নিজের হাতে গরম লাখ নরম করে রং, পুঁতি ও কুন্দন দিয়ে তৈরি করেন বাহারি চুড়ি। ক্রেতাদের পছন্দ অনুযায়ী নকশা ও রং বেছে নেওয়ার সুযোগও রয়েছে। মাত্র ১০ মিনিটে তৈরি করে দেওয়া যায় পছন্দের চুড়ি।
দোকানে চুড়ির দাম ২০০ থেকে ৫০০ টাকা। ঐতিহ্যবাহী এই শিল্পের মাধ্যমে একদিকে শিলিগুড়ির ক্রেতাদের কাছে রাজস্থানের শিল্পকলা তুলে ধরছেন হাসিনা, অন্যদিকে নিজের দক্ষতায় স্বনির্ভরতার পথও গড়ছেন তিনি।
Total Views:
0