আমুদরিয়া নিউজ: আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তিরঙ্গা মিছিলের ডাক দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর ঘটনায় তাঁর সংগঠনের দুই সদস্য সৌরভ ও আশুতোষ গ্রেফতার হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি। মিছিলের পর তাঁকেও গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দীপকে।
অন্যদিকে, প্রয়োজনীয় অনুমতি না নেওয়া এবং এলাকায় নিষেধাজ্ঞা জারি থাকায় মিছিল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Total Views:
0