ডাইনির টোপর: শতাব্দীর প্রাচীন ও রহস্যময় জাদুকরী টুপির আসল উৎস

আমুদরিয়া নিউজ: হ্যালোউইন উৎসব বা যেকোনো রূপকথার গল্পে ডাইনিদের মাথায় যে লম্বা, কালো এবং কোণাকৃতি টুপি আমরা দেখে অভ্যস্ত, তার ইতিহাস কিন্তু শতাব্দী প্রাচীন এবং বেশ জটিল। ঐতিহাসিকদের মতে, মধ্যযুগীয় ইউরোপে যেসব মহিলারা স্বাধীনভাবে ভেষজ ওষুধ বা বিয়ার  তৈরি ও ব্যবসা করতেন, তাঁদের সমাজে আলাদা করে চিহ্নিত করতে এই ধরণের লম্বা টুপি পরার নিয়ম ছিল।

পরবর্তীতে ১৭ শতকে ইংল্যান্ড এবং আমেরিকার কুখ্যাত ‘উইচ ট্রায়াল’ বা ডাইনি শিকারের সময়, রক্ষণশীল চার্চ ও সমাজ এই স্বাধীনচেতা মহিলাদের অপশক্তি, কুসংস্কার বা শয়তানের উপাসক বলে দাগিয়ে দেয়। কালক্রমে সেই টুপিটিই ডাইনি বা জাদুকরীদের প্রধান প্রতীকে পরিণত হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *