আমুদরিয়া নিউজ: ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংসদ প্রমিলা জয়পাল। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার অভিযোগ তুলে ভারতে চলা শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের দাবি, মৃত, স্থানান্তরিত ও একাধিক জায়গায় নাম থাকা ভোটারদের চিহ্নিত করতেই এই প্রক্রিয়া। তবে বিরোধীদের আশঙ্কা, এর ফলে প্রকৃত ভোটারদের নামও বাদ পড়তে পারে। এসআইআর ঘিরে এই বিতর্কের মধ্যেই প্রমিলার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Total Views:
0