আমুদরিয়া নিউজ: জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভে ধৃত কংগ্রেস ও এনএসইউআই কর্মীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ তুললেন রাহুল গান্ধী। বুধবার সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, পুলিশের মারধরে কেরলের এক ছাত্রীর একটি কানের শ্রবণশক্তি নষ্ট হয়েছে।
অভিযোগ, মঙ্গলবার বিক্ষোভের সময় আটক করার পর বাসের মধ্যে তাঁকে মারধর করা হয়। অন্য এক মহিলা এনএসইউআই কর্মীও পুলিশি হেনস্থার অভিযোগ তুলেছেন।
এছাড়া আটক কর্মীদের মারধর, নাবালকদের হেনস্থা এবং সাংবাদিকদের আটক করার অভিযোগও তুলেছে কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
Total Views:
0