আমুদরিয়া নিউজ: পুজোর আগে রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বেতনের সমান প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সব ঠিক থাকলে ১১ লক্ষ ৪০ হাজার ৭৭০ জন নন-গেজেটেড রেলকর্মী এই বোনাস পাবেন। সর্বোচ্চ বোনাসের পরিমাণ ১৭,৯৫১ টাকা। এর জন্য কেন্দ্রের খরচ হবে প্রায় ২,০০৯ কোটি টাকা বলে জানা গেছে।
এদিকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সামাজিক সুরক্ষা প্রকল্পের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষমদের পেনশনের ক্ষেত্রে ন্যূনতম অক্ষমতার হার ৮০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার এবং জন্ম থেকেই বিশেষভাবে সক্ষমদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।
অন্যদিকে, আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা করেছে কেন্দ্র। এর আনুমানিক মূল্য ৫২,৮৭৭ কোটি টাকা।
Total Views:
0