মমতার পুজো উদ্বোধনে ছুরি নিয়ে হামলার অভিযোগ, আটক মহিলা

আমুদরিয়া নিউজ: তৃতীয়ার সন্ধ্যায় কালীঘাটের মিলন সংঘের দুর্গাপুজো উদ্বোধন করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এক মহিলা ছুরি হাতে তাঁর দিকে তেড়ে যান এবং গালিগালাজ করেন। ঘটনায় কালীঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল নেত্রী দোলা সেন। পুলিশ ওই মহিলাকে আটক করেছে বলে জানা গিয়েছে।

দোলা সেনের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মহিলা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলে পরিচয় দিচ্ছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন দোলা সেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *