এআই খাতে বিনিয়োগে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ

আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উচ্চপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির জেরে ২০২৬ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগে এই হার ৬.৪ শতাংশ ধরা হয়েছিল।

আইএমএফের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হতে পারে ৩.১ শতাংশ। এআইয়ের ব্যবহার ও ডেটা সেন্টারে বিনিয়োগ এশিয়ার অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেলেও মধ্যপ্রাচ্যের সংঘাত ও বাণিজ্যিক বিরোধ বিশ্ব অর্থনীতির উপর চাপ বাড়াচ্ছে।

অন্যদিকে, চিনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪.৫ শতাংশ করেছে আইএমএফ। জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণে ২০২৬ সালে বিশ্বে মূল্যস্ফীতি বেড়ে ৪.৭ শতাংশ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *