আমুদরিয়া নিউজ: পার্থ থেকে রোমগামী কান্টাস এয়ারওয়েজের একটি বোয়িং আন্তর্জাতিক ফ্লাইটের ভেতরে মাঝআকাশে হঠাৎ ব্যাপক ছাড়পোকার উপদ্রব দেখা দেওয়ায় এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ বিমানযাত্রার সময় সিটের মধ্যে থাকা ছাড়পোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা কেবিন ক্রুদের কাছে তীব্র ক্ষোভ ও অভিযোগ জানাতে শুরু করলে বিমানে শোরগোল পড়ে যায়।
রোম বিমানবন্দরে পৌঁছানোর পর পরিস্থিতি বেগতিক দেখে বিমান কর্তৃপক্ষ পরবর্তী ফিরতি ফ্লাইটটি বাতিল করে বিমানটিকে সম্পূর্ণ খালি করে দেয় এবং গভীর পরিচ্ছন্নতার জন্য সেটিকে গ্রাউন্ডেড করা হয়। বিমান সংস্থা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ভুক্তভোগী যাত্রীদের থাকার বিকল্প ব্যবস্থা করেছে।
Total Views:
0