জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে তৃণমূলের মিছিল

আমুদরিয়া নিউজ: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আজ, মঙ্গলবার, কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী ছাত্র-যুব সংগঠন।এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে মিছিলের অনুমতি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার।

সিপি জানিয়েছেন, মিছিলের স্থান, রুট, সময় ও জমায়েতের সম্ভাব্য সংখ্যা উল্লেখ করে নিয়ম মেনে আবেদন করতে হয়। একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাও জরুরি। নিয়ম না মানলে যানজট ও আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

অন্যদিকে, উৎসবের মরশুমে শহরে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিলের অনুমতি মিলেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে মঙ্গলবারের এই কর্মসূচিকে ঘিরে কলকাতার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *