সিয়াং জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে উত্তেজনার আশঙ্কা, ইয়িংকিয়ংয়ে জমায়েতে নিষেধাজ্ঞা

আমুদরিয়া নিউজ: প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস জলবিদ্যুৎ প্রকল্পের সমীক্ষা রিপোর্ট ঘিরে বিক্ষোভের আশঙ্কায় আপার সিয়াং জেলার ইয়িংকিয়ং শহরের একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দফতরের আশপাশে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন।

জেলা ম্যাজিস্ট্রেট অশোক তাজো ১১ অক্টোবর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারায় এই নির্দেশ জারি করেন। নির্দেশ অনুযায়ী, চিহ্নিত এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সভা ও ধর্নায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগাম লিখিত অনুমতি ছাড়া কোনও কর্মসূচি করা যাবে না।

প্রশাসনের আশঙ্কা, প্রকল্প ঘিরে বিক্ষোভ থেকে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ১০ নভেম্বর পর্যন্ত জারি থাকবে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *