আমুদরিয়া নিউজ: আমেরিকার পেনসিলভেনিয়ার একটি আবাসিক বাড়িতে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে এক গর্ভবতী মহিলা এবং দুই শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেহগুলো উদ্ধার করেছে এবং হামলাকারীর খোঁজে ব্যাপক তল্লাশি শুরু করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনো পারিবারিক বিবাদ নাকি পূর্বপরিকল্পিত অপরাধ, তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রে ক্রমাগত বাড়তে থাকা বন্দুক সহিংসতার এটি আরও একটি ভয়ংকর উদাহরণ হিসেবে সামনে এসেছে।
Total Views:
0