আবহাওয়া আপডেট, ১০ অক্টোবর ২০২৬

আমুদরিয়া নিউজ: শরতের আগমন আর মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের মধ্য দিয়েই শুরু হয়ে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের প্রাক্কালে শুভ দেবীপক্ষ। মহালয়ার পর থেকেই বাঙালির হৃদয় জুড়ে উৎসবের আমেজ মেতে ওঠে। তবে পুজোর আবহে আবহাওয়ার মেজাজ কেমন থাকছে, তা জেনে রাখা প্রয়োজন।

উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকা ও আশপাশের সমতলে আংশিক মেঘলা আকাশ দেখা গেছে এবং কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে উত্তরবঙ্গের তাপমাত্রায় বেশ কিছুটা স্বস্তিদায়ক ভাব বজায় রয়েছে। তবে কিছু পাহাড়ি এলাকায় সাময়িক বৃষ্টির কারণে পুজো কেনাকাটায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। আজ দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬° সেলসিয়াস। কালিম্পং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯° সেলসিয়াস। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। আলিপুরদুয়ারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪° সেলসিয়াস। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াসের কাছাকাচি থাকছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া মূলত আংশিক মেঘলা এবং কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। মহালয়ার দিন সকালে রোদ ও মেঘের খেলা দেখা গেলেও, দুপুর বা বিকেলের দিকে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা বিক্ষিপ্ত পশলা বৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে বায়ুর গতিবেগ সামান্য বেশি থাকতে পারে। আজ কলকাতা ও হাওড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াস। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭° সেলসিয়াস।

পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। ঝাড়গ্রাম ও বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫° সেলসিয়াস। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। বীরভূম ও নদীয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬° সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

সব মিলিয়ে বলা যায়, মহালয়ার এই দিনে বাংলা জুড়ে আবহাওয়া খুব বেশি খামখেয়ালি না হলেও শরতের নীল আকাশের মাঝে মেঘ ও হালকা বৃষ্টির দেখা মিলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেবীপক্ষের এই দিনগুলোতে বৃষ্টি পুরোপুরি না থামলেও উৎসবের আনন্দকে তা ম্লান করতে পারবে না। কেনাকাটা বা প্রতিমা দর্শন—সবকিছুই আবহাওয়ার একটু খেয়াল রেখে উপভোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার দেবীপক্ষ কাটুক শুভ ও আনন্দময়!

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *