আমুদরিয়া নিউজ: ৯ অক্টোবর থেকে নতুন জ্বালানি মাশুল কার্যকর করল এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ও আকাশা এয়ার। বিমান জ্বালানির দাম বৃদ্ধির জেরে দেশীয় ও আন্তর্জাতিক উড়ানে দূরত্ব এবং গন্তব্য অনুযায়ী বাড়তি মাশুল দিতে হবে যাত্রীদের। ফলে বিমান টিকিটের মোট খরচ বাড়তে পারে। টিকিট বুকিংয়ের আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে নতুন ভাড়া যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
Total Views:
0