হোটেলের সামনে ভক্তদের ভিড়: কড়া বার্তা দিলেন বিটিএস-এর আরএম

আমুদরিয়া নিউজ: চলতি ‘আরিরং’ বিশ্ব সফরের অংশ হিসেবে লাতিন আমেরিকার পেরুতে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস-এর লিডার আরএম। তবে পেরুর লিমা এবং এর আগে কলম্বিয়ার হোটেলের সামনে ভক্তদের উপচে পড়া ভিড় এবং ২৪ ঘণ্টা ক্যাম্পিং করার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

ফ্যান প্ল্যাটফর্ম ‘উইভার্স’-এ একটি দীর্ঘ বার্তায় আরএম জানান, হোটেলের বাইরে অনবরত চিৎকারের কারণে ব্যান্ডের সদস্য এবং স্টাফরা কেউ রাতে ঘুমাতে পারছেন না। এর ফলে অন্য হোটেল অতিথিদেরও মারাত্মক অসুবিধা হচ্ছে। তিনি মনে করিয়ে দেন, পর্যাপ্ত বিশ্রাম না পেলে তাঁদের কনসার্টের পারফরম্যান্সে এর নেতিবাচক প্রভাব পড়বে। চিলি, ব্রাজিল বা আর্জেন্টিনার আগামী সফরগুলোতে যেন ভক্তরা হোটেলের সামনে এমন বিশৃঙ্খলা না করেন, সেই অনুরোধ জানিয়ে একটি পরিপক্ব ফ্যান কালচার বজায় রাখার আহ্বান জানিয়েছেন এই পপ তারকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *