আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যে পেট্রোল ও ডিজেলের আকাশছোঁয়া দামের মধ্যে চালকদের স্বস্তি দিতে গুগল ম্যাপস অ্যাপে সরাসরি জ্বালানির দাম দেখানোর ফিচার চালু করেছে। ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা কাছাকাছি থাকা রিফুয়েলিং স্টেশনগুলোর অবস্থান জানার পাশাপাশি তেলের দামও তুলনা করতে পারবেন।
মধ্যপ্রাচ্য সংকট ও আন্তর্জাতিক উত্তেজনার জেরে সম্প্রতি সে দেশে ডিজেলের দাম রেকর্ড প্রতি লিটারে ২ পাউন্ড ছাড়িয়ে গেছে। সরকারের অফিশিয়াল ‘ফুয়েল ফাইন্ডার’ স্কিমের রিয়েল-টাইম ডেটা ব্যবহার করে গুগল এই তথ্য প্রদর্শন করছে। প্রশাসনের দাবি, এই তুলনামূলক স্বচ্ছতার ফলে প্রতি গাড়ি মালিক পরিবার বছরে গড়ে প্রায় ৪০ পাউন্ড (প্রায় ৫২ ডলার) সাশ্রয় করতে পারবেন।
Total Views:
0