৪০ দিন পর নেপালে বন্ধ উদ্ধার অভিযান

আমুদরিয়া নিউজ: বন্যা ও ভূমিধসের ৪০ দিন পর নেপালে আনুষ্ঠানিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান বন্ধ করল সরকার। সরকারি হিসাবে, দুর্যোগে এখনও পর্যন্ত ১,৪৫৫ জনের মৃত্যু এবং ৫,২৮৫ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কার্যত নেই। তাই এবার উদ্ধার অভিযানের পরিবর্তে পুনর্গঠন ও পুনর্বাসনে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ২৬ আগস্ট প্রবল হড়পা বান ও ভূমিধসে ত্রিশূলী ও ভোতেকোশী নদী-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভেসে যায় ঘরবাড়ি, সড়ক ও সেতু। উদ্ধার অভিযান বন্ধ হলেও নিখোঁজদের স্বজনদের অপেক্ষা এখনও শেষ হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *