আমুদরিয়া নিউজ: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নীতিমালার তদারকি ও এই প্রযুক্তিতে আমেরিকার আধিপত্য বজায় রাখতে নতুন টাস্কফোর্স গঠন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ নামের এই বিশেষ দলের নেতৃত্ব দেবেন ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর জে ক্লেটন।
আমেরিকা যাতে এই প্রযুক্তির উন্নয়নে বিশ্বে একচ্ছত্র নেতৃত্ব দিতে পারে এবং জনগণের সাথে সরকারের কাজের সমন্বয় ঘটাতে পারে, সেই লক্ষ্যেই টাস্কফোর্সটি কাজ করবে। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এআই-এর নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ করেন। ট্রাম্পের মতে, ‘আর্টিফিশিয়াল’ বা কৃত্রিম শব্দটি শুনলেই প্রযুক্তিটিকে একপ্রকার ‘নকল’ মনে হয়। টেক জায়ান্টদের শীর্ষ কর্তাদের সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পরই ট্রাম্প এই তদারকি বোর্ড গঠনের চূড়ান্ত ঘোষণা দিলেন।