আমুদরিয়া নিউজ: প্রকৃতির ক্রমাগত ক্ষয়লীলার জেরে প্রশান্ত মহাসাগরে বিলীন হয়ে গেল হাওয়াইয়ের অন্যতম প্রধান আকর্ষণ ও ঐতিহাসিক পাথুরে তোরণ ‘হোলেই সি আর্চ’। হাওয়াই ভলকানোস ন্যাশনাল পার্কে অবস্থিত প্রায় ৯০ ফুট উঁচু এই প্রাকৃতিক আশ্চর্যটি আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে আগ্নেয়গিরির লাভা জমে তৈরি হয়েছিল।
ন্যাশনাল পার্ক সার্ভিস জানিয়েছে, ক্রান্তীয় ঝড় ‘নোলো’-র তাণ্ডবের মাঝেই গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে তোরণটি ভেঙে পড়ে। ২০১৮ সালে কিলাউয়েয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের পর থেকেই এই অঞ্চলের পাথুরে খাড়া পাহাড়গুলোতে ফাটল দেখা দিয়েছিল। এই ঐতিহাসিক নিদর্শনটি হারিয়ে যাওয়ায় বিশ্বজুড়ে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Total Views:
0