আমুদরিয়া নিউজ: দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেই ১২ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।
এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলিকে যন্তর মন্তর ও তার আশপাশের দেড় কিলোমিটার এলাকায় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখতে বলা হয়েছে।
গত তিন মাসে এই এলাকায় দ্বিতীয়বারের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হল। এর আগে গত জুলাই মাসে NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আয়োজিত বিক্ষোভের সময়ও যন্তর মন্তর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।
Total Views:
0