লখনউয়ে শুরু ২৩তম জাতীয় বইমেলা, প্রথম দিনেই পাঠকের ভিড়

আমুদরিয়া নিউজ: লখনউয়ের বালরামপুর গার্ডেনে বৃহস্পতিবার শুরু হয়েছে ২৩তম জাতীয় বইমেলা। ১১ দিনব্যাপী এই বইমেলা চলবে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলার প্রথম দিনেই পড়ুয়া, তরুণ-তরুণী এবং পরিবার নিয়ে আসা বইপ্রেমীদের ভিড় দেখা যায়। উপন্যাস, কবিতা, শিশুদের বই, রং করার বই-সহ বিভিন্ন ধরনের বইয়ের স্টলে পাঠকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

এদিন অনেক পাঠক নিজেদের পছন্দের লেখকের বই সংগ্রহ করেন। পাশাপাশি শিশুদের জন্য গল্পের বই এবং অন্যান্য শিক্ষামূলক বইও কেনেন অভিভাবকেরা। বইমেলাকে ঘিরে শহরের পাঠক মহলে যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *