ভোটার তালিকায় বাদ পড়াদের নাম ফেরাতে ২০ রাজ্যে বিশেষ উদ্যোগ

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকায় SIR-এর পর যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করতে দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটারদের নামও তালিকায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট রাজ্যগুলিতে SIR-এর আগের ও পরের ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে। কারও নাম ভুলবশত বাদ পড়েছে কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ক্ষেত্রে নাম পুনরায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। নতুন ভোটারদের জন্য সাধারণ Form 6 ব্যবহার করা যাবে।

কমিশনের এই উদ্যোগ এমন সময়ে এল, যখন SIR-এর সময় ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়া নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *