হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারালেন জিম্বাবোয়ের উইকনেল চিভায়ো!

আমুদরিয়া নিউজ: জিম্বাবোয়ের বিতর্কিত ও প্রভাবশালী ব্যবসায়ী উইকনেল চিভায়ো এবং তাঁর স্ত্রী লুসি মুতেকে এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত বুধবার বিকেলে রাজধানী হারারে থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে মারোন্দেরা গ্রামীণ এলাকায় তাঁদের হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় দুই পাইলটসহ বিমানে থাকা মোট ৬ জন আরোহীরই মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
৪৩ বছর বয়সী এই ধনকুবের তাঁর বিলাসবহুল জীবনযাত্রা, একাধিক আফ্রিকান রাষ্ট্রপ্রধানদের সাথে ঘনিষ্ঠতা এবং লাভজনক সরকারি চুক্তির জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকতেন। নিজেদের একটি গ্রামীণ বাড়ি তৈরির কাজ তদারকি করে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার ও জিম্বাবোয়ের বাণিজ্যিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *