আমুদরিয়া নিউজ: যুক্তরাজ্যের সলিহাল এলাকায় এক ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর চালানো এক বীভৎস ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। মুখোশধারী একদল দুষ্কৃতী ওই ব্যবসায়ীর বাড়িতে জোরপূর্বক ঢুকে তাঁকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে মারধর করে। এরপর তাঁর সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, গর্ভস্থ সন্তান ও তাঁকে মেরে ফেলার হুমকি দেয় তারা।
ভিডিও কলের মাধ্যমে নির্দেশ পাওয়া ওই ডাকাতদের হাত থেকে বাঁচতে ব্যবসায়ী তাঁর লক্ষাধিক পাউন্ড মূল্যের সমস্ত ক্রিপ্টো সঞ্চয় অপরাধীদের ডিজিটাল ওয়ালেটে ট্রান্সফার করতে বাধ্য হন। সিসিটিভি ফুটেজে বন্দি এই রোমহর্ষক “রেঞ্চ অ্যাটাক” ঘটনার তদন্তে নেমেছে পুলিশ এবং দুষ্কৃতীদের সন্ধান দিতে ১০,০০০ পাউন্ড পুরস্কার ঘোষণা করা হয়েছে।
Total Views:
0