আমুদরিয়া নিউজ: শাকিরার কণ্ঠে এবার উঠবে নারীর ঘুরে দাঁড়ানোর গল্প। আগামী ৩ অক্টোবর তাঁর মাদ্রিদ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করবে অ্যামাজন মিউজিক। এটি শাকিরার কোনও পূর্ণাঙ্গ কনসার্টের প্রথম বৈশ্বিক লাইভস্ট্রিম।
‘লাস মুকেরেস ইয়া নো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুর’-এর শেষ পর্বের এই কনসার্টে লাতিন সংগীত ও সংস্কৃতিতে নারীদের অবদান উদযাপন করা হবে। পাশাপাশি নারী শিল্পী, উদ্যোক্তা ও প্রযুক্তিক্ষেত্রে কর্মরত নারীদের তুলে ধরা হবে। অ্যামাজন মিউজিকের বিশেষ উদ্যোগে লাতিন আমেরিকার নারীদের বিনামূল্যে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণও দেওয়া হবে।
Total Views:
0