আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুমের আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মহারাষ্ট্রজুড়ে অভিযান চালাল রাজ্যের Food and Drug Administration বা FDA। সেপ্টেম্বরের অভিযানে ৩০টি খাদ্য প্রতিষ্ঠানের লাইসেন্স বা রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে। পাশাপাশি প্রায় ৫০,৬০২ কেজি খাদ্যপণ্য, যার আনুমানিক মূল্য ₹১.১৯ কোটি, বাজেয়াপ্ত করা হয়েছে।
FDA জানিয়েছে, মুম্বইয়ে ১৩টি, কোঙ্কন বিভাগে ৬টি, পুণে বিভাগে ৮টি এবং ছত্রপতি সম্ভাজিনগর বিভাগে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ, পোকামাকড়ের উপস্থিতি, খাবার সংরক্ষণের অনিয়ম এবং অপর্যাপ্ত পেস্ট কন্ট্রোলের মতো সমস্যা ধরা পড়ে।
এদিকে নিষিদ্ধ খাদ্যপণ্যের বিরুদ্ধে পৃথক অভিযানে ২২টি FIR, ৩০ জনের গ্রেফতার এবং তিনটি প্রতিষ্ঠান সিল করার কথাও জানিয়েছে FDA।
Total Views:
0