আমুদরিয়া নিউজ: আমেরিকা ডিজেল রফতানি নিষিদ্ধ করার হুমকি দেওয়ায় মার্কিন প্রশাসনের সাথে আলোচনা শুরু করেছে বৃটেন। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার ফলে বৃটেনেও ডিজেলের দাম রেকর্ড ছুঁয়েছে। দেশের অর্থমন্ত্রী জন হিলি জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে মার্কিন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে এবং বিকল্প হিসেবে নিজস্ব মজুতও প্রস্তুত রাখা হচ্ছে।
লিভারপুলে লেবার পার্টির বার্ষিক সম্মেলনের ফাঁকে হিলি বলেন, এই সংকট সমাধানের সবচেয়ে বড় উপায় হলো কূটনৈতিক সমঝোতা এবং যুদ্ধ থামানো। আমেরিকার এই সম্ভাব্য নিষেধাজ্ঞা বৃটেনের বাজারে বড় প্রভাব ফেলতে পারে, তাই সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি দেখছে।
Total Views:
0