আমুদরিয়া নিউজ: মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভের অনুমতি না মেলায় ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে ‘জেল ভরো আন্দোলন’-এর ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এই ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে শিবাজী পার্কে রাজনৈতিক সমাবেশের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।
পুলিশের বক্তব্য, আদালতের নির্দেশ ও প্রশাসনিক বিধিনিষেধের পাশাপাশি শব্দদূষণ, যানজট এবং আশপাশের হাসপাতালের পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প জায়গায় কর্মসূচির অনুমতি চাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
Total Views:
0