প্রতিবাদের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ, আগাম নির্বাচনের আভাস

আমুদরিয়া নিউজ: সার্বিয়ায় সরকারবিরোধী তীব্র গণ-অসন্তোষ এবং দুর্নীতিবিরোধী ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক। রাজধানী বেলগ্রেডে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি দাবি করেন, তার নয় বছরের শাসনামলে তিনি দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেছেন।

২০২৪ সালে নোভি সাদ রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ১৬ জনের মৃত্যুর পর সার্বিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ছাত্র, শিক্ষক, শ্রমিক ও কৃষকদের এই দীর্ঘ আন্দোলনের মুখে ভুচিক গত জুনেই পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। সার্বিয়ার সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সুযোগ না থাকায়, তিনি আসন্ন সংসদীয় নির্বাচনে তার দলের পক্ষে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *