আমুদরিয়া নিউজ: দুর্গাপুজোয় প্রতিমা নিরঞ্জনের সময় ক্রেনের বদলে কনভেয়ার বেল্ট ব্যবহারের পরিকল্পনা করছে কলকাতা পুরনিগম। বিমানবন্দরের মতো এই বেল্টে প্রতিমা তুলে নদীতে নিয়ে যাওয়া হবে। নিরঞ্জনের পর প্রতিমার কাঠামোও বেল্টের মাধ্যমে ঘাটে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এছাড়া ট্রলি ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিমার পবিত্রতা ও ঐতিহ্য বজায় রাখতেই ক্রেনের ব্যবহার এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুরো রাজ্যেই এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
Total Views:
0