ভারতে বাড়ল বিদেশি বিনিয়োগ, জুলাইয়ে নেট FDI ৭.৩৫ বিলিয়ন ডলার

আমুদরিয়া নিউজ: বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় খবর ভারতের জন্য। রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুলাইয়ে ভারতে নেট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা FDI এসেছে ৭.৩৫ বিলিয়ন ডলার। ২০২১ সালের মে মাসের পর এটিই দেশের সর্বোচ্চ মাসিক নেট FDI প্রবাহ।

জুলাইয়ে ভারতের গ্রস FDI ছিল ১৪.৫৮ বিলিয়ন ডলার, যা গত ছয় বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। গত বছরের জুলাইয়ের তুলনায় নেট FDI প্রায় ৬৪ শতাংশ এবং গ্রস FDI প্রায় ২৪ শতাংশ বেড়েছে।

তবে একই সময়ে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বেড়ে ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫ সালের জুলাইয়ে এই ঘাটতি ছিল ৩.২ বিলিয়ন ডলার। অন্যদিকে, শক্তিশালী মূলধনী প্রবাহের জেরে জুলাইয়ে দেশের ব্যালান্স অব পেমেন্টস ২০.৮ বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে।

জুলাইয়ে মূলধনী হিসাবে নিট প্রবাহ ছিল ২৭.৭ বিলিয়ন ডলার, যা এক বছর আগে একই সময়ে ছিল ৩.৫ বিলিয়ন ডলার। ফলে একদিকে FDI প্রবাহের উল্লেখযোগ্য বৃদ্ধি, অন্যদিকে শক্তিশালী মূলধনী প্রবাহ—দুই দিক থেকেই ভারতের বৈদেশিক অর্থনৈতিক পরিস্থিতিতে জুলাইয়ের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *