SIR নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক, ভোটারদের জন্য নিয়মে বদল

আমুদরিয়া নিউজ: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে বিতর্কের মধ্যেই শনিবার, ২৬ সেপ্টেম্বর দিল্লির নির্বাচন সদনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। বৈঠকের পর কমিশন জানায়, SIR-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তিন কমিশনারের সর্বসম্মত অনুমোদনেই নেওয়া হয়েছে।

কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, SIR-এ ‘unmapped’ বা ‘logical discrepancy’-র কারণে নোটিস পাওয়া ভোটারদের সাধারণভাবে ERO বা AERO-র দফতরে ব্যক্তিগতভাবে হাজির হতে হবে না। তাঁদের বাড়িতে গিয়ে BLO-রা প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং তা ERO-র কাছে জমা দেওয়া হবে। বিশেষ পরিস্থিতিতে শুনানির প্রয়োজন হলে তা সম্ভব হলে অনলাইনে করার ব্যবস্থা করা হবে।

এদিকে, SIR নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্যের খবর প্রকাশ্যে আসার পর ২৬ সেপ্টেম্বরের এই বৈঠক ঘিরে নজর ছিল। তবে কমিশন তাদের বিবৃতিতে সিদ্ধান্ত গ্রহণে তিন কমিশনারের ঐকমত্যের কথা জানিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *