আমুদরিয়া নিউজ: আজ, ২৫ সেপ্টেম্বর থেকে গ্রেটার নয়ডার India Expo Centre & Mart-এ শুরু হল চতুর্থ উত্তরপ্রদেশ ইন্টারন্যাশনাল ট্রেড শো (UPITS) ২০২৬। পাঁচ দিনের এই মেলা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মেলায় উত্তরপ্রদেশের শিল্প, কৃষি, টেক্সটাইল, ইলেকট্রনিক্স, হস্তশিল্প, MSME ও ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট’-সহ বিভিন্ন ক্ষেত্রের পণ্য তুলে ধরা হচ্ছে। ৮৫টিরও বেশি দেশ থেকে ৫৫০-র বেশি বিদেশি ক্রেতা এবং বিপুল সংখ্যক ভারতীয় ব্যবসায়ীর অংশগ্রহণের কথা রয়েছে। জাপান, রাশিয়া, ভিয়েতনাম, অস্ট্রিয়া, সিঙ্গাপুর ও বেলারুশ এবারের অংশীদার দেশ।
Total Views:
0