ইস্তাম্বুলে আন্তর্জাতিক ইসলামিক প্রকাশনা সম্মেলন, ৬৭ দেশের প্রকাশক এক মঞ্চে

আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক বই ও প্রকাশনা জগতে বড় আয়োজন শুরু হল তুরস্কের ইস্তাম্বুলে। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ইস্তাম্বুল সাবাহাত্তিন জাইম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ইসলামিক প্রকাশনা কর্মশালা। এতে ৬৭টি দেশের ২০০-র বেশি প্রকাশক অংশ নিচ্ছেন।

কপিরাইট, অনুবাদ, ডিজিটাল প্রকাশনা, শিশু সাহিত্য, বইয়ের আন্তর্জাতিক বিতরণ এবং প্রকাশনার মান—সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের এই আয়োজনের শেষে আন্তর্জাতিক প্রকাশনা সহযোগিতা নিয়ে ‘ইস্তাম্বুল ডিক্লারেশন’ প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *