আমুদরিয়া নিউজ: আমেরিকার তেলের রাজধানী হিসেবে পরিচিত টেক্সাস অঙ্গরাজ্যে বর্তমানে এক অভাবনীয় সৌর বিদ্যুৎ বিপ্লব দেখা দিয়েছে। প্রতিকূল আবহাওয়া এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যেখানে কৃষিকাজ ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন অনেক কৃষক, সেখানে এই সৌর শক্তি তাদের নতুন জীবনের দিশা দেখাচ্ছে।
দক্ষিণ-পশ্চিম টেক্সাসের উভালদে শহরের ৬৭ বছর বয়সী কৃষক স্টিভ কারগিল এমনই এক নজির গড়েছেন। ১৯৫৩ সাল থেকে তাঁর পরিবার এই শুষ্ক জমিতে চাষাবাদ করে আসছিল। কিন্তু ২০১৮ সালের একটি বিধ্বংসী শিলাবৃষ্টিতে তাঁদের সমস্ত বাঁধাকপি ও পেঁয়াজের ফসল এক রাতেই নষ্ট হয়ে যায়, যা তাঁর সন্তানদের কৃষিকাজ থেকে বিমুখ করে তোলে।
পেনশনের সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্টিভ অবশেষে তাঁর জমিতে সোলার ফার্ম বা সৌর প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নেন। বর্তমানে চাষাবাদ ছাড়াই সোলার ফার্মের হোস্ট হিসেবে তিনি বছরে প্রায় ২,০০,০০০ মার্কিন ডলার আয় করছেন, যা তাঁর অবসর জীবন ও পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করেছে।