ওষুধের মান নিয়ে সতর্কতা, পরীক্ষায় ২২০টি নমুনা নিম্নমানের

আমুদরিয়া নিউজ: দেশের ওষুধের গুণমান নিয়ে বড়সড় তথ্য সামনে আনল Central Drugs Standard Control Organisation (CDSCO)। আগস্ট মাসের নিয়মিত নজরদারি ও পরীক্ষায় মোট ২২০টি ওষুধের নমুনা ‘Not of Standard Quality’ (NSQ) হিসেবে চিহ্নিত হয়েছে। এর পাশাপাশি দিল্লি থেকে নেওয়া একটি নমুনাকে নকল বা spurious drug হিসেবে শনাক্ত করা হয়েছে।

CDSCO-র তথ্য অনুযায়ী, ২২০টি নিম্নমানের নমুনার মধ্যে ২৯টি কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগারে এবং বাকি ১৯১টি রাজ্যস্তরের ওষুধ পরীক্ষাগারে শনাক্ত হয়েছে। পরীক্ষায় প্যারাসিটামল, ডায়াবেটিসের কিছু ওষুধ, অ্যান্টিবায়োটিক, ভিটামিন সাপ্লিমেন্ট এবং কাশির সিরাপের মতো পরিচিত ওষুধের বিভিন্ন ব্যাচও ছিল।

দিল্লি থেকে সংগ্রহ করা একটি Telmisartan 40 mg ও Amlodipine 5 mg ট্যাবলেটের নমুনাকে নকল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাচটি প্রকৃত প্রস্তুতকারক সংস্থা তৈরি করেনি বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে CDSCO।

তবে CDSCO স্পষ্ট করেছে, কোনও নির্দিষ্ট ব্যাচের নমুনা নিম্নমানের প্রমাণিত হওয়া মানেই একই নামের অন্য ব্যাচের সব ওষুধ নিম্নমানের—এমন নয়। পরীক্ষার ফল সংশ্লিষ্ট নির্দিষ্ট ব্যাচের ক্ষেত্রেই প্রযোজ্য। নিয়মিত নজরদারির মাধ্যমে বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো এবং প্রয়োজনে সংশ্লিষ্ট পণ্য সরিয়ে দেওয়াই এই ব্যবস্থার লক্ষ্য।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *