আমুদরিয়া নিউজ: ভারতে নবায়নযোগ্য বা গ্রিন এনার্জি উৎপাদন এক অভাবনীয় মাইলফলক স্পর্শ করেছে। গত জুলাই মাসের এক দুপুরে দেশের মোট বিদ্যুৎ চাহিদার অর্ধেকেরও বেশি পূরণ হয়েছে সৌর, বায়ু, জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তির মতো পরিবেশবান্ধব উৎস থেকে।
গত এক দশকে ভারতের গ্রিন এনার্জি উৎপাদন ক্ষমতা মাত্র ৪ গিগাওয়াট থেকে বেড়ে ৩০০ গিগাওয়াটে পৌঁছেছে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার প্রায় ৫৪ শতাংশ। নির্ধারিত সময়ের পাঁচ বছর আগেই এই লক্ষ্যমাত্রা অর্জন করেছে ভারত।
তবে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এখনো গড়ে ৭০ শতাংশ বিদ্যুতের জোগান দিচ্ছে। একই সঙ্গে, রেকর্ড পরিমাণ গ্রিন এনার্জি উৎপাদিত হলেও পরিকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এর একটি বড় অংশ অপচয় হচ্ছে, যা গ্রিড ডিকার্বোনাইজেশনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Total Views:
0