আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমসে পুরুষদের কাবাডিতে দুর্দান্ত জয় পেল ভারত। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর গ্রুপ ‘এ’-র ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৬৩–৩১ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। প্রথমার্ধেই ভারত ৩৪–১৪ ব্যবধানে এগিয়ে ছিল এবং দুটি অল-আউট আদায় করে নেয়। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রেখে ৩২ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।
এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে জাপানকে ৪৯–২৪ ব্যবধানে হারিয়েছিল ভারত। অর্থাৎ গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে ভারতীয় দল। আগামী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
Total Views:
0