আমুদরিয়া নিউজ: নির্মাণকর্মীদের ভুলে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেবল কেটে যাওয়ায় সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও ম্যাসাচুসেটসের মতো প্রধান বিমানবন্দরগুলোতে শত শত বিমান চলাচল ব্যাহত হয়েছে। ভুল স্থানে চিহ্ন রাখার কারণে এনজে ট্রানজিটের কর্মীরা খননকার্যের সময় বিমান ট্রাফিক নিয়ন্ত্রণের এই কেবলটি কেটে ফেলেন।
এর ফলে রানওয়েতে বিমান ওঠানামা করানোর রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয় এবং ফেডারেল এভিয়েশন অথরিটি বাধ্য হয়ে বিমান উড়ান স্থগিত করে। কয়েক ঘণ্টা পর মার্কিন পরিবহন সচিব শন ডাফি কেবলটি মেরামতের কথা জানান। মঙ্গলবার নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা শুরুর ঠিক আগেই এই বড়সড় বিভ্রাটের কারণে বিশ্বনেতাদের আগমনসহ সাধারণ যাত্রীদের ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়।
Total Views:
0