চাঁদনি চকের ঐতিহাসিক টাউন হল এবার ‘গ্লোবাল হেরিটেজ সেন্টার’

আমুদরিয়া নিউজ: ইতিহাসের পাতায় থাকা চাঁদনি চকের প্রায় ১৬০ বছরের পুরনো টাউন হলকে এবার নতুন রূপ দেওয়ার উদ্যোগ। দিল্লি সরকার ও মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD)-র মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ঐতিহাসিক এই টাউন হল, প্রেস বিল্ডিং এবং সংলগ্ন পার্ককে গড়ে তোলা হবে ‘গ্লোবাল হেরিটেজ সেন্টার’ হিসেবে।

১৮৬০ থেকে ১৮৬৬ সালের মধ্যে নির্মিত এই গ্রেড-১ হেরিটেজ ভবনটি দীর্ঘদিন MCD-র সদর দফতর ছিল। ২০১০ সালে দফতর অন্যত্র সরিয়ে নেওয়ার পর ভবনের বড় অংশ অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল।

নতুন প্রকল্পে ঐতিহ্যবাহী স্থাপত্য অক্ষুণ্ণ রেখেই ভবনটির পুনর্ব্যবহার করা হবে। সেখানে গড়ে উঠতে পারে মিউজিয়াম, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও পর্যটনকেন্দ্রিক বিভিন্ন পরিকাঠামো। প্রকল্পের আওতায় প্রায় ১২,১৮০ বর্গমিটার এলাকা থাকবে।

প্রথমে ঐতিহাসিক ভবনটির সমীক্ষা ও কাঠামোগত মূল্যায়ন করে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হবে। লক্ষ্য, পুরনো দিল্লির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্ম এবং দেশ-বিদেশের পর্যটকদের সামনে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *