বিখ্যাত অভিনেত্রী ব্রিজিট বারদোর ব্যবহৃত জিনিসপত্র নিলামে: আয় যাবে প্রাণী কল্যাণে

আমুদরিয়া নিউজ: বিগত শতাব্দীর কিংবদন্তি ফরাসি অভিনেত্রী ও মডেল লেট ব্রিজিট বারদোর ডায়মন্ড রিং, ব্যালে ফ্ল্যাট জুতো থেকে শুরু করে তাঁর ব্যবহৃত প্রায় ৩০০টি ব্যক্তিগত জিনিসপত্র আজ সোমবার প্যারিসে নিলামে তোলা হচ্ছে। গত ডিসেম্বরে ৯১ বছর বয়সে মারা যাওয়া এই আইকনিক তারকার স্মারকগুলো দেখতে সেন্ট্রাল প্যারিসের ‘দ্রুও’ নিলাম কেন্দ্রে ভিড় জমিয়েছেন হাজারো অনুরাগী।

সেন্ট-ট্রেপেজ ও প্যারিসে তাঁর নিজস্ব বাড়ি থেকে সংগৃহীত এই জিনিসগুলোর বিক্রয়লব্ধ অর্থ বারদোর প্রতিষ্ঠিত অ্যানিমেল চ্যারিটি বা প্রাণী কল্যাণ সংস্থায় দান করা হবে।প

ঞ্চাশের দশকের এই ফ্যাশন আইকন ও নারী স্বাধীনতার প্রতীক পরবর্তী জীবনে প্রাণীদের অধিকার রক্ষায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তাঁর ব্যক্তিগত সচিবের মতে, নিলামের প্রতিটি বস্তুই এই কিংবদন্তির জীবনের এক একটি সুখের স্মৃতি ও ইতিহাস বহন করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *