আমুদরিয়া নিউজ: উত্তর কলকাতার শতাব্দীপ্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য হাটে বেআইনি প্রাণী ও পাখি কেনাবেচা বন্ধে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পর কলকাতা পুলিশ, শুল্ক দফতর ও বন দফতরের নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, সংরক্ষিত বা বিপন্ন প্রজাতির প্রাণী, পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর বেআইনি কেনাবেচা বন্ধ করতে হবে। বৈধভাবে পোষ্য বিক্রি করতে হলেও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নথি ও কলকাতা পুরসভার বৈধ ট্রেড লাইসেন্স থাকতে হবে।
নজরদারির পাশাপাশি বেআইনি পাচার বা বেচাকেনা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে শুল্ক ও বন দফতরের আধিকারিকদেরও মাঠে নামার নির্দেশ রয়েছে। আদালত বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছ থেকে স্টেটাস রিপোর্টও চেয়েছে। আগামী ৬ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা।
Total Views:
0