আমুদরিয়া নিউজ: এশিয়ান গেমস ২০২৬-এ আজ পুরুষ হকিতে অভিযান শুরু করেছে ভারত। পুল এ-র প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। ম্যাচটি গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় পুরুষ দল গত এশিয়ান গেমসে সোনা জিতেছিল এবং এবারও প্রতিযোগিতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছে। দলটির নেতৃত্বে রয়েছেন হরমনপ্রীত সিং। ভারতের পুলে ইন্দোনেশিয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা রয়েছে।
আজকের ম্যাচের পর ভারতের পরবর্তী পুল ম্যাচ ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া, ২৬ সেপ্টেম্বর জাপান এবং ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত।
Total Views:
0