পরিবেশ ও জলবায়ু নিয়ে আন্তর্জাতিক সম্মেলন, আজ দিল্লিতে বসছে বিশ্বের বিশেষজ্ঞরা

আমুদরিয়া নিউজ: পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনার জন্য আজ নয়াদিল্লিতে শুরু হচ্ছে দু’দিনের ‘The Future of Environment and Climate Dynamics’ আন্তর্জাতিক সম্মেলন। জাতীয় পরিবেশ আদালত বা National Green Tribunal (NGT)-এর উদ্যোগে ১৯ ও ২০ সেপ্টেম্বর বিজ্ঞান ভবনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আজ সকাল প্রায় ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করবেন। পরিবেশ বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের বিচারপতি, সরকারি আধিকারিক এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। এছাড়াও ১৭টি দেশের বিচারপতি ও বিচারবিভাগীয় প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিচ্ছেন।

সম্মেলনে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ন্যায়বিচার, জীববৈচিত্র্য, পরিবেশ আইন ও প্রশাসন, টেকসই শক্তি এবং জলবায়ু-সহনশীল উন্নয়ন নিয়ে আলোচনা হবে। পরিবেশ রক্ষায় বিজ্ঞান, নীতি ও প্রশাসনের মধ্যে আরও সমন্বয় কীভাবে গড়ে তোলা যায়, সেই বিষয়েও মতবিনিময় হবে।

আয়োজকদের আশা, বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু মোকাবিলায় আরও কার্যকর নীতি ও সহযোগিতার পথ তৈরি হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *