অলিম্পিক ভেন্যুর নদীতে ৫০০ কুমির! তবুও অন্য চিন্তায় আয়োজকরা

আমুদরিয়া নিউজ: ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক এবং প্যারাঅলিম্পিকের রোয়িং ও ক্যানো স্প্রিন্ট ইভেন্টের জন্য অনুমোদিত হয়েছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ফিৎসরয় নদী। তবে বিস্ময়কর বিষয় হলো, এই নদীতে প্রায় ৫০০টি নোনা জলের কুমির রয়েছে, যেগুলি প্রায় ১৩ ফুট পর্যন্ত লম্বা হতে পারে।

বর্তমানে এই নদীতে একটি স্কুল রোয়িং প্রতিযোগিতার আসর বসেছে, যেখানে ৬০০-র বেশি প্রতিযোগী অংশ নিয়েছে। ৪-মিটার দীর্ঘ কুমিরের উপস্থিতি সত্ত্বেও গত ৪০ বছরের সরকারি রেকর্ডে এখানে মানুষের ওপর কোনো কুমিরের হামলার ঘটনা ঘটেনি। তাই টেকনিক্যাল অ্যাসেসমেন্টে এই নদীকে ক্রীড়াবিদদের জন্য নিরাপদ বলে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমস্টারডামে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোয়িং কংগ্রেসেও নিরাপত্তা নিয়ে আলোচনা হলেও, আয়োজকদের মূল দুশ্চিন্তা কুমির নয়, বরং আবহাওয়া এবং নদীর জলের সঠিক ভারসাম্য বজায় রাখা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *