সিটঙে বারবিকিউয়ের আগুনে অগ্নিদগ্ধ নববধূ

আমুদরিয়া নিউজ: মধুচন্দ্রিমায় সিটঙে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন উত্তর দিনাজপুরের এক নববধূ। বৃহস্পতিবার রাতে একটি হোমস্টের বারান্দায় বারবিকিউ করার সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে তাঁর গায়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার দৃশ্য হোমস্টের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। কীভাবে আগুন ছড়িয়ে পড়ল এবং হোমস্টেতে নিরাপত্তার কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *